শিশুকে হত্যা করে মাটিচাপা, গন্ধ ঢাকতে পাশে পুঁতে রাখা হয় কুকুর

দিনাজপুর প্রতিনিধি
spot_img
spot_img

দিনাজপুরে চার বছরের শিশু রাকিবা আক্তার রুহিকে হত্যার পর মাটিচাপা দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, মরদেহের গন্ধ ঢাকতে পাশে একটি কুকুরও মেরে পুঁতে রাখা হয়েছিল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন—শিশুটির মা জিন্নাতুন, তার কথিত প্রেমিক রিপন টুডু এবং রিপনের আত্মীয় সুজন টুডু।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ৫ জুন রাতে রিপন শিশুটিকে হত্যা করেন। পরে রিপন ও সুজন মরদেহ বাড়ির পাশে মাটিতে পুঁতে রাখেন।

গত ২১ সেপ্টেম্বর শিশুটির নানা জমসেদ আলী মামলা করার পর পুলিশ তিনজনকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে একটি কুকুরের মরদেহ এবং পরে পাশের আরেকটি স্থান থেকে ছয় ফুট মাটি খুঁড়ে বস্তাবন্দি অবস্থায় শিশুটির গলিত মরদেহ উদ্ধার করা হয়।

সর্বশেষ নিউজ