‘হে আল্লাহ, তুমি সত্যকে প্রকাশ করে দাও’: ফেসবুকে এনসিপি নেতা নাসির উদ্দীনের আবেগঘন পোস্ট

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের স্মৃতি এবং জীবনে ঘটে যাওয়া নানা বঞ্চনার কথা উল্লেখ করে ফেসবুকে এক দীর্ঘ ও আবেগঘন পোস্ট দিয়েছেন এনসিপি নেতা নাসির উদ্দীন পাটোয়ারী। ২৬ সেপ্টেম্বর (শনিবার) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন জুলাই আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক।
পোস্টে তিনি উল্লেখ করেন, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অতীতে বহুবার হামলা, অপমান, অপপ্রচার ও মিথ্যা অপবাদের শিকার হয়েছেন তিনি। তবে কোনো কুরুচিপূর্ণ মন্তব্য তাকে ভেঙে ফেলতে পারেনি। কারণ তার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং ভয়কে জয় করে এমন এক বাংলাদেশ গড়ার জন্য— যেখানে ক্ষমতার চেয়ে জনগণের অধিকারই হবে প্রধান।
নাসির উদ্দীন পাটোয়ারী লেখেন, “অনেক সময় যখন সত্যকে মিথ্যার আড়ালে ঢেকে দেওয়ার চেষ্টা হয়েছে, তখন আমি শুধু আল্লাহর কাছে দোয়া করেছি— হে আল্লাহ, তুমি সত্যকে প্রকাশ করে দাও। মিথ্যাকে দূর করে দাও। যারা জুলুম করে তাদের জুলুমের অবসান ঘটাও। আর আমাকে সত্যের পথে অটল থাকার শক্তি দাও।”
নিজের কোনো ব্যক্তিগত প্রতিশোধের আকাঙ্ক্ষা নেই জানিয়ে তিনি বলেন, জনগণের আস্থা, সত্যের প্রতি বিশ্বাস এবং আল্লাহর ওপর ভরসাই তার মূল শক্তি। সত্যের পথ কঠিন হলেও শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সর্বশেষ নিউজ