ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মামলা করে আলোচনায় আসা দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন উপ-পরিচালক এম এম শাব্বির হাসানকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে থাকা সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এক অফিস আদেশ জারি করেন, যা ওই দিন থেকেই কার্যকর হয়।
ফৌজদারি মামলায় গ্রেপ্তার ও সাময়িক বরখাস্ত হওয়ার দীর্ঘ ১৫ বছর পর তিনি নিজের চাকরি ফিরে পেলেন। আইনি প্রক্রিয়া শেষে আদালত তাঁকে বেকসুর খালাস দেওয়ায় বিভাগীয় মামলার অভিযোগ থেকেও তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদেশে তাঁর সাময়িক বরখাস্তের সময়কালকে মূল কর্মকাল হিসেবে গণ্য করার কথা জানানো হয়।

