রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌপু/লিশ। মঙ্গলবার বাসা থেকে বের হওয়ার পরদিন বুধবার বিকেলে নদে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।
বৃহস্পতিবার সকালে টঙ্গী নৌপু/লিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন বিবিসি বাংলাকে জানান, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে তুরাগ নদের রাজবাড়ি ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর তাঁরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
নৌপু/লিশ জানায়, কচুরিপানার মধ্য থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তাঁর পরনে ছিল সাদা ট্রাউজার ও কালো জামা। মরদেহে আঘাতের চিহ্ন ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পু/লিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
তাহসিফ সৌরির নিখোঁজ হওয়ার বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তিনি মঙ্গলবার বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেননি বলে জানিয়েছেন ফিরোজ উদ্দিন। তাঁর পরিবারের সদস্যরা বর্তমানে সোহরাওয়ার্দী হাসপাতালে রয়েছেন।
এ ঘটনায় এটি হ/ত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখছে নৌপু/লিশ। তবে বৃহস্পতিবার পর্যন্ত কোনো মা/মলা দায়ের হয়নি বলে জানিয়েছেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান। তাঁর ভাষ্য, ঘটনাটি নৌপু/লিশের আওতাধীন এলাকায় হওয়ায় তারাই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পারে।
এদিকে তাহসিফ সৌরির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা তৈরি হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের সময় উড়োজাহাজে ওঠার যে ভিডিও প্রকাশিত হয়েছিল, সেটি ধারণ বা ছড়িয়ে দেওয়ার সঙ্গে তাহসিফের সম্পৃক্ততা ছিল বলে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে। তবে এ তথ্য বিবিসি স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি।

