ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে ফের শ্রমিকদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। রোববার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা গোলচত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

এতে মিরপুর-১০ নম্বর গোলচত্বর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিকল্প সড়কে যানবাহন চলাচলের ব্যবস্থা করছে মিরপুর ট্রাফিক বিভাগ।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবুল বাসার মোল্ল্যা। তিনি বলেন, পোশাক শ্রমিকরা আজও সড়ক অবরোধ করেছেন। বর্তমানে মিরপুর-১০ নম্বর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। বিকল্প পথে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এর আগে গত বৃহস্পতিবার ও শনিবার প্রায় পাঁচ ঘণ্টা করে মিরপুরের বিভিন্ন সড়ক অবরোধ করেন শ্রমিকরা। তাঁদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করতে হবে।

শনিবার অবরোধ শেষে বিভিন্ন গার্মেন্টস কারখানা ও শপিং মলেও ভাঙচুরের ঘটনা ঘটে। শ্রমিকদের অবরোধের কারণে মিরপুর এলাকায় কয়েক দিন ধরে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

সর্বশেষ নিউজ