বঙ্গবন্ধু সেতুর ওপর ট্রাক বিকল ও ঘন কুয়াশায় ১০ কিলোমিটার যানজট

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

টাঙ্গ‌াইলে বঙ্গবন্ধু সেতুর ওপর গভীর রা‌তে পরপর দুইটি ট্রাক বিকলের ফ‌লে টোল আদায় বন্ধ রাখায় এবং ঘন কুয়াশার কার‌ণে মহাসড়‌কে যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে প্রায় ১০ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে কোথাও যানজট ও ধীরগ‌তি‌তে প‌রিবহন চলাচল কর‌ছে।

বুধবার (২৪ জানুয়ারি) ভোর থে‌কেই বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে মহাসড়‌কের এলেঙ্গা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ও ধীরগতিতে পরিবহন চলাচল কর‌ছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া বলেন, বঙ্গবন্ধু সেতুর ওপর রাতে দুইটি ট্রাক বিকলের পর দুই দফায় টোল আদায় বন্ধের কারণে মহাসড়কে পরিবহন ধীরগতিতে চলাচল করে। এখনো ধীরগতিতে যানবাহন চলছে। মহাসড়কে পরিবহনের ধীরগতি কমিয়ে আনতে কাজ করা হ‌চ্ছে।

মহাসড়‌কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, ভোর ৬টা পর্যন্ত মহাসড়কের এলেঙ্গা অংশে যানবাহন ধীরগতিতে চলাচল করেছে। এখনও প‌রিবহ‌নের চাপ র‌য়ে‌ছে।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, রাতে সেতুর ওপর দুইটি ট্রাক বিকল হয়। এতে কিছু সম‌য়ের জন‌্য সেত‌ু‌তে টোল আদায় বন্ধ রাখা হয়। পরে সেতুর ওপর থে‌কে ট্রাক দুইটি অপসারণ করা হয়।

ঘন কুয়াশায় মহাসড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণরোধে টোলপ্লাজা এলাকায় গণসচেতনতায় সর্তকতামূলক লিফলেট বিতরণসহ সেতুর পূর্ব ও পশ্চিশে মাইকিং করা হচ্ছে বলে জানান তিনি।

সর্বশেষ নিউজ