৫ দশমিক ৮ ডিগ্রিতে কাঁপছে পঞ্চগড়

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

তীব্র শৈত্যপ্রবাহ বইছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এই জেলায়।

উত্তরের এই জনপদ ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা। সঙ্গে বইছে হিমশীতল বাতাস। দেখা মিলছে না সূর্যের।

গত ৫ দিন ধরেই পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ চলছে। বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি। শুক্রবার সকালে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

জানুয়ারির শুরু থেকেই এখানে শীতের তীব্রতা রয়েছে। প্রতিদিন বিকেলের পর ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে বিভিন্ন এলাকা। সেই সঙ্গে রয়েছে বাতাসের তীব্রতা।

স্থানীয়রা বলছেন, গত কয়েক বছরে এমন শীত দেখননি তারা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর বিভাগসহ সারাদেশের ১২টি জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এমন অবস্থা থাকবে আরও অন্তত ২ দিন। এরপর ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা।

সর্বশেষ নিউজ