দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদীসহ বাফুফের ৫ কর্মকর্তাকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)। এর মধ্যে রয়েছে নির্দিষ্ট মেয়াদে নিষেধাজ্ঞা ও জরিমানা। অশনি সংকেত দেশের ফুটবলে আবারও ।
পুরোনো অন্যায়ের শাস্তি পেলেন পাঁচ কর্মকর্তা। যাদের তিনজন সাবেক হয়ে গেছেন। তবে এবার যুক্ত হয়েছে সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীর নাম। যিনি আবার ফিন্যান্স কমিটির চেয়ারম্যান। সিনিয়র সহ-সভাপতি মুর্শেদীকে দশ হাজার সুইস ফ্রা বা ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর নিষিদ্ধের পাশাপাশি সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে প্রায় ২৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে ৩ বছর ও সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসাইন ও অপারেশন্স ম্যানেজার মিজানুর রহমানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ফিফার শাস্তির তালিকায় আছেন প্রকিউটরমেন্ট ও স্টোর অফিসার ইমরুল হাসান।
আগেই নিষিদ্ধ হয়েছিলেন সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। দু’বছরের আগের শাস্তির সাথে নতুন করে তিন বছর নিষিদ্ধ হয়েছেন। যোগ হয়েছে আর্থিক দন্ডও। বিশ হাজার সুইস ফ্রাঁ বা ২৬ লাখ টাকা দিতে হবে তাকে।
ফিফার শাস্তি পাওয়া ৫ জন হলেন- সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসাইন, ও অপারেশন্স ম্যানেজার মিজানুর রহমান। সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী ও প্রকিউটরমেন্ট ও স্টোর অফিসার ইমরুল হাসান।

