২২ এপ্রিল ২০২৬, বুধবার

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, সবাই ঢাকার

এইদিন এইসময় ডেস্ক
spot_img
spot_img

ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া তিনজনই ঢাকার। এর মধ্যে দুইজন দক্ষিণ সিটির। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১০৬ জনের মৃত্যু হয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৫৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৯ জনে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ৫৪ জন (সিটি করপোরেশনের বাইরে), চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৬ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৬৯ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৯০ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২০ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯ জন এবং রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২ জন রয়েছেন ও ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে, চলতি বছরে মোট ১৬ হাজার ৫৫১ জন ছাড়পত্র পেয়েছেন।

সর্বশেষ নিউজ