বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে’র সভাপতি সাংবাদিকদের রুটিরুজি ও অধিকার আদায়ে আন্দোলনে সামনের সারির ত্যাগী নেতা, জেল-জুলুমের শিকার জনাব রুহুল আমিন গাজীর মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম।
অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন ফোরাম সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আনুমানিক রাত ৯ টায় বিএফইউজে’র সভাপতি জনাব রুহুল আমিন গাজীর মৃত্যু হয়।
বিএফইউজে’র সভাপতির মৃত্যুতে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম সিজেএফডি’র সভাপতি মিজান মালিক এবং সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সিজেএফডি নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

