বোয়ালখালীতে উপজেলা ভূমি অফিসের ভবন থেকে পড়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি
spot_img
spot_img

চট্টগ্রাম বোয়ালখালীতে উপজেলা ভূমি অফিসের ভবন থেকে পড়ে আবুল কালাম (৫০) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে তিনি ভবনের ২য় তলায় বর্ধিত বারান্দার ছাদে টিন লাগানোর সময় নিচে পড়ে গুরুতর আহত হন।

আহত আবুল কালামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। চমেক হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হলে আবুল কালামকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন বলে জানিয়েছেন খাজা স্টীল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী মো.আলী মিয়া লাকু।

নিহত আবুল কালাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী হাজীর পুল এলাকার বাসিন্দা। তিনি পৌর সদরের খাজা স্টীল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্মচারী ছিলেন।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।

সর্বশেষ নিউজ