২৫ এপ্রিল ২০২৬, শনিবার

দুর্নীতির দায়ে ভূমি কর্মকর্তা কামালের বিরুদ্ধে দুদকে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

অনিয়ম, দুর্নীতি ও অবৈধ উপায়ে সম্পদ অর্জনের দায়ে এবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বন্দর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ কামাল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মোঃ রানা বাদী হয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) এ অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগে বলা হয়, বন্দর উপজেলার বন্দর ইউনিয়ন ভূমি সহকারী কামাল হোসেন ঘুষ ও দূর্নীতি করে শত কোটি টাকার মালিক হয়েছেন। সৈরাচার সরকারের আমলে স্থানীয় সাবেক এমপি সেলিম ওসমানের ক্ষমতা দেখিয়ে অবৈধভাবে শত কোটি টাকা সম্পদের পাহাড় গড়েন। তার এই দূর্নীতির ব্যপারে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়েছে। তার এই দূর্নীতি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নিম্নে তথ্য তুলে ধরা হল। তার অফিসে কেউ পর্চা নিতে আসলে তাকে ঘুষ দিতে হয় পর্চা প্রতি ৩শ থেকে ৫শ টাকা। জমাখারিজ বা নামজারিতে ১১শ ৪৫ টাকার পরিবর্তে কমপক্ষে ১৫ হাজার টাকা। একাধিক সরকারি খাস জায়গা ব্যক্তির নামে খারিজ। বন্দর আমিন দশ কাটার উপরে ১০ তলা বাড়ির কাজ চলমান। মেয়েকে দিয়েছেন ৪৫ লাখ টাকার প্রিমিও গাড়ি। বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের পিছনে প্রতিমাসে খরচ করেন ১ লাখের বেশি টাকা। একরামপুরে ২টা বাড়ী, একটি ৬ তলা, অপরটি ৩ তলা। পাশেই আছে সাড়ে ৪ কাঠার প্লট মানে বাগান বাড়ি। একরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে ৭ কাঠার প্লটে টিনসেড সিএসজি গ্যারেজ। বসবাস করেন রাজধানীর ওয়ারী আর কে মিশন রোডের বাড়িতে। নিজের ৩৫ লাখ মূল্যের একটি প্রাইভেট গাড়ি।

বাদী মো: রানা বলেন, ভূমি সহকারী কর্মকর্তা কামাল হোসেনের দূর্নীতি চরম পর্যায়ে পৌঁছে গেছে। আমি নিজে তার অফিসে সেবা পেতে গিয়ে হেনস্তা হয়েছি। তাই আমি মনে করি তার দুর্নীতির বিষয়ে তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। তাই দুদককে অভিযোগ দায়ের করেছি।

এ ব্যাপারে বন্দর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কামাল হোসেন বলেন, যেহেতু দুদকে অভিযোগ দায়ের হয়েছে তাই এ বিষয়ে আমি এখন কোন বক্তব্য দিতে পারবো না।

সর্বশেষ নিউজ