২২ এপ্রিল ২০২৬, বুধবার

সাবেক বিচারপতি ও সিইসি আবদুর রউফ ইন্তেকাল করেছেন।

মগবাজার (ঢাকা) হাতিরঝিল প্রতিনিধি
spot_img
spot_img

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ (৯৫) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

রোববার ( ৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মগবাজারের ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

তাঁর একান্ত সহকারী মো. তাওহিদ জানান, স্যার ঢাকার মগবাজার এলাকার ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন ছিলেন। দুই মাস ধরে বেশ অসুস্থ ছিলেন,চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার আনুষ্ঠানিকতাগুলো করে গ্রামের বাড়ি ময়মনসিংহে উনাকে দাফন করা হবে।”

১৯৩৪ সালের ১ ফেব্রুয়ারি ময়মনসিংহে জন্মগ্রহণ করা মো. আব্দুর রউফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ষাটের দশকের শুরুতে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৮২ সালে তিনি হাই কোর্টের বিচারক হিসেবে নিয়োগ পান।

১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর এইচ এম এরশাদ সরকারের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পান। বিচারপতি সুলতান হোসেন খান সরে দাঁড়ানোর পর ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৯৫ সালের ১৮ এপ্রিল পর্যন্ত সিইসি পদে থাকেন।

১৯৯০ সালের ২৫ ডিসেম্বর থেকে ১৯৯৫ সালের ১৮ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের পঞ্চম সিইসি হিসেবে মো. আব্দুর রউফ দায়িত্ব পালন করেন।

১৯৯১ সালের বহু কাঙ্ক্ষিত নির্বাচন করে প্রশংসিত হলেও ১৯৯৪ সালে বিএনপির শাসনামলে মাগুরা উপ নির্বাচন নিয়ে বিতর্কিত হন তিনি।

বিচারপতি আবদুর রউফ দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির চেয়ারম্যানও ছিলেন। তিনি জাতীয় শিশু সংগঠন ফুলকুঁড়ি আসরের সভাপতির দায়িত্ব পালন করেন।

বিচারপতি আবদুর রউফ মৃত্যুর আগ পর্যন্ত ফারইস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শরিয়াহ উপদেষ্টা ছিলেন।
মানজুরুল আলম রানা।

সর্বশেষ নিউজ