মডেল মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া সঠিক ছিল না: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

মডেল মেঘনা আলমকে যেভাবে আটক করা হয়েছে, তা সঠিক ছিল না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। রোববার (১৩ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

গত বুধবার রাতে রাজধানীর বসুন্ধরার নিজ বাসা থেকে মেঘনা আলমকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। পরের দিন বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মাধ্যমে মেঘনা আলমকে কারাগারে পাঠায় পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে তাকে ৩০ দিনের আটকাদেশ দেয়া হয়।

তবে আটকের পেছনে সুনির্দিষ্ট কোনও কারণ না জানানোয় বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক বিতর্ক ও সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, যদি কোনও অপরাধে জড়িত থাকেন, তবে তার বিরুদ্ধে মামলা দায়ের করে নিয়মিত প্রক্রিয়ায় গ্রেপ্তার না করে কেন ‘বিশেষ ক্ষমতা আইনে’ বিতর্কিত ‘প্রতিরোধমূলক আটক’ করা হলো।

এ ঘটনার প্রেক্ষাপটে শনিবার (১২ এপ্রিল) ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান রেজাউল করিম মল্লিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

আটকের সময় মেঘনা আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে জানান, তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে, যা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মেঘনা আলমকে অপহরণ করা হয়নি, বরং তাকে আইন অনুযায়ী আটক করা হয়েছে।

সর্বশেষ নিউজ