সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া দুই বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুবকে সংবর্ধনা দিয়েছে অ্যাটর্নি জেনারেল অফিস ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
রোববার (২০ এপ্রিল) সকাল ৯টায় প্রধান বিচারপতির এজলাসে এ সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ, আপিল বিভাগের বিচারপতি এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনার পর দুই বিচারপতি তাদের বক্তব্য দেন। এরপর সংবর্ধনায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান প্রধান বিচারপতি।
প্রসঙ্গত, গত ২৪ মার্চ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদেরকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

