মেলান্দহে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগ

জামালপুর প্রতিনিধি :
spot_img
spot_img

জামালপুরের মেলান্দহ উপজেলায় মো. মিনহাজ উদ্দিন নামে এক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের করিমুজ্জামান তালুকদার উচ্চ বিদ্যালয়ে।

জানা যায়, করিমুজ্জামান তালুকদার উচ্চ বিদ্যালয় ৩৩১ জন শিক্ষার্থী রয়েছে। তাদের চাহিদা অনুযায়ী সকল বই হাতে পেয়েছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ফেরত নেওয়া বই কেজি দরে বিক্রি করে দিয়েছেন প্রধান শিক্ষক মিনহাজ উদ্দিন। এছাড়াও এবছরের নতুন বই বিক্রি করেছেন বলেও অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে।

কয়েকজন শিক্ষার্থী জানায়, প্রতিবছরই পুরাতন বই নিয়ে নেন শিক্ষকরা। গত বছরের সকল বইও ফেরত নিয়েছেন শিক্ষকরা। প্রতি বছরই আমাদের কাছ থেকে বই জমা নেয় আর বিক্রি করে দেয়।

এবিষয়ে প্রধান শিক্ষক মো. মিনহাজ উদ্দিন কাছে জানতে চাইলে তিনি অভিযোগ স্বীকার করে বলেন, এবছরের বই ধাপে ধাপে এসেছে। বই দিয়েছি আরও দিচ্ছি। আমরা পুরাতন বই কালেকশন করছি। আমরা চাইলে নাও কালেকশন করতে পারতাম। পরিত্যক্ত হিসেবে বইগুলো বিক্রি করেছি। আমরা কিছু টাকা বিক্রি করে সেটা স্কুলের কাজে ব্যয় করছি। আর নতুন কোন বই বিক্রি করা হয়নি।

তিনি হুমকি স্বরূপ বলেন, এই যে সামান্য একটা জিনিস এটা নিয়ে তারা বড় ধরনের কিছু সৃষ্টি করে এলাকার মানুষ বা স্কুলের স্টাফ অভিযোগ দিয়ে থাকুক এর কিন্তু জবাবদিহিতা আছে। আমি কিন্তু এটা ছাড়বো না।

মেলান্দহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজাদুর রহমান ভূইয়া বলেন, বিষয়টি আমার জানা নেই। আপনার মাধ্যমে জানলাম। সরকারি বই বিক্রির কোন সুযোগ নেই। আমি ওই প্রধান শিক্ষককে অফিসে ডেকে জানবো।

এবিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. আলমগীর বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ নিউজ