শত কোটি টাকার দুর্নীতি: সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) কড়া পদক্ষেপ নিয়েছে। শনিবার (২৪ মে) দুদক নিশ্চিত করেছে, মোয়াজ্জেমের বিদেশগমন নিষিদ্ধ করা হয়েছে এবং তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সাময়িকভাবে ব্লক করা হয়েছে।

দুদকের অনুসন্ধান অনুযায়ী, দায়িত্বে থাকা অবস্থায় মোয়াজ্জেম প্রভাব খাটিয়ে বিভিন্ন তদবির ও টেন্ডার সংক্রান্ত কাজে জড়িয়ে বিপুল অর্থ উপার্জন করেছেন। তার সম্পদের পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তাকে দুদক জিজ্ঞাসাবাদ করে। তদন্তে পূর্ণতা আনতে ও তার সম্পদের উৎস যাচাই করতে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে, তাকে তার এপিএস পদ থেকে অপসারণ করা হয়।

সর্বশেষ নিউজ