৪ মে ২০২৬, সোমবার

১০ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রাজশাহী, চট্টগ্রামসহ দেশের ১০টি জেলায় আজ রোববার দুপুর ১টার মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

উল্লেখিত অঞ্চলগুলোর নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সর্বশেষ নিউজ