দেশের বর্তমান রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ রবিবার (২৫ মে) সব দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন। রাজধানীর যমুনা সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিশেষ করে আগামী জুলাইয়ে ঘোষিত গণঅভ্যুত্থানের পক্ষে অবস্থান নেওয়া সব রাজনৈতিক দল থেকে একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকটি হবে দু’ধাপে। প্রথম দফা শুরু হবে বিকেল ৫টায় এবং দ্বিতীয় দফা বৈঠক হবে সন্ধ্যা ৬টায়।
প্রথম দফার বৈঠকে অংশ নেবেন:
১. কর্নেল (অবঃ) অলি আহমেদ, বীর বিক্রম
২. মাহমুদুর রহমান মান্না
৩. সাইফুল হক
৪. জুনায়েদ সাকী
৫. হাসনাত কাইয়ুম
৬. মুজিবর রহমান মঞ্জু
৭. মুজাহিদুল ইসলাম সেলিম
৮. খালেকুজ্জামান ভূঁইয়া
৯. টিপু বিশ্বাস
১০. শেখ রফিকুল ইসলাম বাবলু
১১. শহীদ উদ্দিন মাহমুদ স্বপন
দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেবেন:
১. মাওলানা সাদিকুর রহমান
২. মাওলানা রেজাউল করিম
৩. মাওলানা মামুনুল হক
৪. মাওলানা আহমেদ আব্দুল কাদের
৫. মাওলানা আজিজুল হক ইসলামাবাদি
৬. মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী
৭. নুরুল হক নূর
৮. মাওলানা মুসা বিন ইজহার
৯. মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি
এর আগে, শনিবার রাতে তিনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন ড. ইউনূস। পর্যায়ক্রমে অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী ও উদীয়মান তরুণদের সংগঠন এনসিপি।

