ইশরাক হোসেনের হাইকোর্টে রিট, ডিএসসিসি মেয়র হিসেবে শপথ চাইলেন

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন হাইকোর্টে রিট করেছেন শপথ গ্রহণের অনুমতি চেয়ে। রোববার (২৫ মে) সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার তাকে শপথ নিতে বাধা দিতে চাওয়া একটি রিট আবেদন খারিজ করে দেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায়ের হাইকোর্ট বেঞ্চ। আদালত তখন বলেন, এই রিট দায়েরের এখতিয়ার আবেদনকারীর নেই এবং নির্বাচনি ট্রাইব্যুনালের বিষয় এখানে আনা ঠিক হয়নি।

১৪ মে ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণে নিষেধাজ্ঞা চেয়ে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করেন ঢাকাবাসী মো. মামুনুর রশিদ। তিনি রিটে ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়েছিলেন।

উল্লেখ্য, নির্বাচনি ট্রাইব্যুনাল সম্প্রতি এক রায়ে ২০২০ সালের ডিএসসিসি নির্বাচন বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। এখন ইশরাক সেই রায়ের ভিত্তিতে মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে আইনি অনুমতি

সর্বশেষ নিউজ