১ মে ২০২৬, শুক্রবার

সৌদি আরবে মদ বিক্রির অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক,
spot_img
spot_img

সৌদি আরব প্রথমবারের মতো দেশের বিভিন্ন পর্যটন এলাকায় মদ বিক্রির অনুমোদন দিতে যাচ্ছে। ফিফা বিশ্বকাপ ২০৩৪ ও এক্সপো ২০৩০ সামনে রেখে আন্তর্জাতিক দর্শনার্থীদের আকৃষ্ট করতেই এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে ৬০০টি পর্যটন এলাকায় মদের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

দ্য সান—এর এক প্রতিবেদনে বলা হয়, নতুন এই নীতির আওতায় লাইসেন্সপ্রাপ্ত পাঁচতারকা হোটেল, বিলাসবহুল রিসোর্ট ও প্রবাসীবান্ধব আবাসনে ওয়াইন, বিয়ার ও সাইডার বিক্রি অনুমোদিত হবে। তবে জনসমাগমস্থল, ফ্যান জোন, দোকান ও বাসাবাড়িতে মদ্যপান নিষিদ্ধই থাকবে।

এই সিদ্ধান্ত ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন—২০৩০’ এর অংশ। এর লক্ষ্য আন্তর্জাতিক পর্যটন বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং রক্ষণশীল ভাবমূর্তি থেকে বেরিয়ে এসে সৌদি আরবকে আরও প্রগতিশীল হিসেবে উপস্থাপন করা।

কর্তৃপক্ষ জানিয়েছে, লাইসেন্সপ্রাপ্ত স্থানে কঠোর নিয়ন্ত্রণে এবং প্রশিক্ষিত কর্মীদের মাধ্যমে অ্যালকোহল বিক্রি পরিচালিত হবে। ইসলামী মূল্যবোধ রক্ষায় থাকবে কড়া নজরদারি।

নিওম, সিন্দালাহ দ্বীপ ও লোহিত সাগর প্রকল্পসহ বিলাসবহুল এলাকাগুলোকে টার্গেট করে এই পদক্ষেপ নেয়া হচ্ছে, যাতে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারে।

সৌদি সরকার স্পষ্ট করে বলেছে—আইন লঙ্ঘন বা অপব্যবহারকারীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ নিউজ