দুর্নীতির অভিযোগ ব্যারিস্টার সুমন ও স্ত্রী ছাম্মী আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

দুর্নীতির অভিযোগে কারাবন্দি সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন এবং তার স্ত্রী ছাম্মী আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সোমবার (২৭ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এই আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে মামলার তদন্ত কর্মকর্তা ও উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান এই নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে। এই পরিস্থিতিতে তিনি যাতে বিদেশে পালিয়ে গিয়ে কোনো ধরনের প্রভাব বিস্তার বা সম্পদ হস্তান্তর করতে না পারেন, সে জন্য তার এবং তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়।

দুদকের আবেদনে আরও বলা হয়, একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ব্যারিস্টার সুমন দেশ ত্যাগের পরিকল্পনা করছেন এবং তিনি যদি পালিয়ে যান, তাহলে চলমান অনুসন্ধান কার্যক্রম বাধাগ্রস্ত হবে।

গত ২১ অক্টোবর গভীর রাতে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ড শেষে ২৮ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে তিনি কারাগারে আছেন।

সর্বশেষ নিউজ