দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের ছাড় নয়: জামায়াত আমিরের কঠোর বার্তা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে জরুরি বার্তা দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন—দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তার দায়ভার সংগঠন নেবে না।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “দলীয় সিদ্ধান্ত, শৃঙ্খলা ও দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে কেউ যদি কোনো কর্মকাণ্ডে যুক্ত হন, তবে তা সম্পূর্ণ ব্যক্তিগত হবে। সংগঠন এর কোনো দায় নেবে না এবং কাউকে ছাড় দেওয়া হবে না—তিনি যত বড়ই হোন না কেন।”

তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সকলকে দলের আদর্শ, নীতি ও শৃঙ্খলার প্রতি সর্বোচ্চ আনুগত্য প্রদর্শন করতে হবে। যে কোনো ব্যত্যয়ের ক্ষেত্রেই সংগঠন কঠোর অবস্থান নেবে।”

সর্বশেষ নিউজ