বাংলাদেশসহ ১৪ দেশের জন্য সৌদি আরবে ওয়ার্ক ভিসা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

সৌদি আরব বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ওয়ার্ক ভিসা স্থগিত করেছে। এই নিষেধাজ্ঞা জুন মাস পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

আরব টাইমস-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি সরকারের এই সিদ্ধান্তের ফলে হাজারো বিদেশি কর্মী এবং আন্তর্জাতিক পর্যায়ের ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হতে পারেন।

এই নিষেধাজ্ঞা মূলত হজ মৌসুম উপলক্ষে জারি করা হয়েছে এবং হজ শেষ হওয়ার পর তা তুলে নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।

যেসব দেশের জন্য এই ওয়ার্ক ভিসা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, সেগুলো হলো:
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও মরক্কো।

সৌদি সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশসহ এসব দেশের নাগরিকদের সাময়িকভাবে দেশটিতে কর্মসংস্থানের সুযোগ বন্ধ থাকছে।

সর্বশেষ নিউজ