১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার

ঢাকার গন্তব্যের ৪টি ফ্লাইট অবতরণ করলো চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বৈরী আবহাওয়ার কারণে ঢাকাগামী চারটি যাত্রীবাহী ফ্লাইট শনিবার বিকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছে। বিকাল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ১৫ মিনিটের মধ্যে এসব বিমান চট্টগ্রামে নামে।

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, “খারাপ আবহাওয়ার কারণে এসব ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারেনি। আবহাওয়া স্বাভাবিক হলে এগুলো পুনরায় ঢাকার উদ্দেশে রওনা দেবে।”

প্রাপ্ত তথ্য অনুযায়ী:

বিকাল ৪টা ৩২ মিনিটে এয়ার এস্ট্রার কক্সবাজার-ঢাকা ফ্লাইটটি চট্টগ্রামে নামে।

৪টা ৩৩ মিনিটে শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটও গন্তব্য পরিবর্তন করে চট্টগ্রামে অবতরণ করে।

এরপর ৪টা ৪৭ মিনিটে রাজশাহী-ঢাকাগামী ইউএস বাংলার ফ্লাইট এবং

বিকাল ৫টা ১৫ মিনিটে সৈয়দপুর-ঢাকাগামী ইউএস বাংলা ফ্লাইটটিও চট্টগ্রামে নামে।

সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত ফ্লাইটগুলো চট্টগ্রাম ত্যাগ করেনি বলে জানা গেছে।

সর্বশেষ নিউজ