বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে ‘পেল’

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বৈধ বলে ঘোষণা দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। হাইকোর্টের দেওয়া আগের রায় বাতিল করে রোববার (১ জুন) এই রায় দেয় আপিল বিভাগ। একই সঙ্গে দলটির নিবন্ধন পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে (ইসি)।

তবে জামায়াতকে পুরনো প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরিয়ে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি আদালত। এই বিষয়টি নির্বাচন কমিশনের বিবেচনার ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি মো. রেজাউল হক।

২০০৯ সালে জামায়াতের নিবন্ধন বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। এরপর ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দেয়। একই সঙ্গে আপিলের সুযোগও দেওয়া হয়। জামায়াত সে বছরই নিয়মিত আপিল করে।

এক যুগ পর এই আপিলের শুনানি শেষে, ১৪ মে মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন আদালত। আজকের রায়ের মধ্য দিয়ে জামায়াতের সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে অংশ নেওয়ার পথ খুলে গেল।

উল্লেখ্য, ২০২৩ সালের ১ আগস্ট আওয়ামী লীগ সরকার জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। এরপর দেশের রাজনীতিতে দলটির সক্রিয়তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। আজকের রায়ে সেই অনিশ্চয়তা অনেকটাই কেটে গেল।

সর্বশেষ নিউজ