আবহাওয়া অফিসের নতুন বার্তা: তাপমাত্রা বাড়ছে, কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা

0
129

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শনিবার সকালে দেওয়া এক পূর্বাভাসে জানিয়েছে, দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং নির্দিষ্ট কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে আজ (শনিবার) ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু—এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here