ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করছে। এ অবস্থায় ইরানের ওপর সম্ভাব্য হামলার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার।
মঙ্গলবার (১৭ জুন) আল—জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, মেরিট টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা বেশকিছু চমক তৈরি করছি। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার কিছু চমক দেখতে পাবেন।
তবে ‘চমক’ বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি। এ মন্তব্যের মাধ্যমে অনেক বিশ্লেষক ধারণা করছেন, ইরানে ইসরায়েল সামরিক অভিযান চালাতে পারে।
সাক্ষাৎকারে লেইটার আরও বলেন, গত বছর লেবাননের হিজবুল্লাহর ওপর চালানো পেজার আক্রমণ ছিল একটি বার্তা—এবং এমন বার্তা আবারও আসতে পারে।

