ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা, ১ নম্বর সংকেত

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড় আজ বুধবার (১৮ জুন) দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত জারি করা পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের ১৭টি অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এসব অঞ্চলের নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ—পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫—৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া, বুধবারের সার্বিক আবহাওয়া পরিস্থিতিতে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, বিশেষ করে নদীপথে চলাচলকারী ছোট নৌযানগুলোকে আবহাওয়ার আপডেট নিয়মিতভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ নিউজ