দুর্নীতি দমন কমিশন দুদকের ৪ কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি দিয়েছে। সোমবার সংস্থার প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) দাউদ হোসেন চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, “জাতীয় বেতন স্কেল ২০১৫” এর ৫ম গ্রেড অনুযায়ী এই কর্মকর্তাদের পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পদোন্নতি পাওয়া চার কর্মকর্তা হলেন: মো. হেলাল উদ্দিন শরীফ, মো. রফিকুল ইসলাম, মো. ফজলুল হক ও মোহা. নূরুল হুদা।
তারা সবাই বর্তমানে দুদকের প্রধান কার্যালয়ে উপপরিচালক পদে কর্মরত আছেন।

