বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে—কারফিউ জারি করে আন্দোলনকারীদের দমন ও শেষ করে দেয়ার প্রচেষ্টা, গণভবনে শেখ হাসিনার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে উপস্থিত থেকে হত্যাকাণ্ডের উসকানি, এবং আন্দোলন সংশ্লিষ্ট ২৮৬টি মামলায় প্রায় সাড়ে ৪ লাখ ছাত্র-জনতাকে আসামি করা।
এই দুই অভিযুক্ত এর আগে তাদের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন। আজকের শুনানিতে ট্রাইব্যুনাল সেই আবেদনের বিষয়েও সিদ্ধান্ত দিতে পারেন বলে জানা গেছে।
এ ছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ ইন্টারনেট বন্ধ করে গণহত্যাকারীদের সহায়তার অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনা মামলার শুনানির দিন ধার্য রয়েছে।
অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ আবু সাঈদ হত্যা মামলা এবং হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনা মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

