সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার পর পর ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

৫০ মিনিটের যাত্রা শেষে দুপুর ১২টার দিকে ফ্লাইটটির হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে, আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজে ২০২ বিমানটি। এরপর একঘণ্টা যাত্রাবিরতি দেয় বিমানটি। যাত্রাবিরতি শেষে বিমানটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।

সর্বশেষ নিউজ