১৩ মে ২০২৬, বুধবার

ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি স্কুলছাত্রীর আত্মহত্যা

সংবাদদাতা
spot_img
spot_img

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দশম শ্রেণির ছাত্রী আন্নিছা মুনিয়া খাতুন (১৬)-এর মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিরকুট জব্দ করে পুলিশ।

চিরকুটে মুনিয়া উল্লেখ করেন, তিনি বাঁচতে চাইলেও তাকে বাঁচতে দেওয়া হয়নি হুমকি ও মানসিক চাপে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। সহপাঠী নিরব ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগও তোলা হয়।

স্থানীয়দের অভিযোগ, শুরুতে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা হলেও চিরকুট উদ্ধারের পর বিষয়টি ‘প্ররোচিত মৃত্যু’র দিকে ইঙ্গিত করছে। পরিবারের দাবি পরিকল্পিতভাবে মানসিক চাপে আত্মহত্যা করতে বাধ্য হয়। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করে দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে, চিরকুট জনসম্মুখে প্রকাশ না করার জন্য প্রভাবশালী মহল হুম প্রদান করছে।

রায়গঞ্জ উপজেলা সার্কেল এসপি মোঃ সাইফুল ইসলাম খান জানান, অপমৃত্যুর মামলা হয়েছে, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি আত্মহত্যা নাকি হুমকি ও মানসিক চাপে প্ররোচিত মৃত্যু—তা নির্ভর করছে তদন্ত ও চিরকুটের সত্যতা যাচাইয়ের ওপর। তবে কিশোরীদের বিরুদ্ধে সাইবার হুমকি ও মানসিক নির্যাতনের বিষয়টি আবারও সামনে এসেছে।

সর্বশেষ নিউজ