নোয়াখালী জেলা ছাত্রদল-এর নবগঠিত কমিটির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে) জুম্মার নামাজ শেষে নোয়াখালী জেলা জামে মসজিদে এ আয়োজন করা হয়। এতে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি এনবিএস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহানসহ জেলা ও বিভিন্ন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

