রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, নানা সীমাবদ্ধতার কারণে দেশের রেলসেবার কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না। তবে এসব সমস্যা কাটিয়ে উঠতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
শনিবার (৯ মে) দুপুরে তিনি সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, রেলের দখলকৃত জায়গা উদ্ধার বিষয়ে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার কার্যক্রম শুরু করা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে রেলখাতকে লাভজনক করতে যাত্রী সেবার পাশাপাশি পণ্য পরিবহনের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে রেলের আয় বাড়বে এবং সেবা আরও উন্নত হবে।
এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রীর ঘোষণার পর সিলেট–ঢাকা ও চট্টগ্রাম রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তরের জন্য সমীক্ষা কার্যক্রম চলমান রয়েছে।

