১২ মে ২০২৬, মঙ্গলবার

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: ইউজিসি চেয়ারম্যান

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক দিনব্যাপী জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অংশ নেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

কর্মশালায় দেশের উচ্চশিক্ষাব্যবস্থার উন্নয়ন, গবেষণার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এতে অংশ নেন শিক্ষাবিদ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, ইউজিসির সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, শিক্ষক, গবেষক, শিল্পখাতের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

উদ্বোধনী অধিবেশনের পর পাঁচটি টেকনিক্যাল সেশনে উচ্চশিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে— গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানযোগ্যতা, সফট স্কিল উন্নয়ন, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, বৈশ্বিক প্রতিযোগিতা, ডিজিটাল রূপান্তর, ডিজিটাল সাক্ষরতা, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, গবেষণায় উৎকর্ষ, আন্তর্জাতিকীকরণ, গভর্ন্যান্স ও মান নিশ্চিতকরণ।

কর্মশালা থেকে উচ্চশিক্ষা খাতের উন্নয়নে বিভিন্ন সুপারিশ প্রণয়ন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

সর্বশেষ নিউজ