১২ মে ২০২৬, মঙ্গলবার

কোরবানির পশুবাহী যানবাহনে চাঁদাবাজির অভিযোগ পেলেই ব্যবস্থা:স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

কোরবানির পশুবাহী যানবাহনে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদুল আজহাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈদের আগে ও পরে মোট ১৪ দিন পুলিশ সদর দপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল খোলা থাকবে। পাশাপাশি পুলিশের হটলাইনও চালু থাকবে, যাতে কোনো অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থা নেওয়া যায়।

তিনি বলেন, কোরবানির পশুর চামড়া সংরক্ষণে লবণ বিতরণের জন্য সরকার ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ঈদে নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে।

তিনি জানান, ঈদের আগেই সব গার্মেন্টস শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ করা হবে। এ বিষয়ে বিজিএমইএ এবং বিকেএমইএ সম্মতি দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সর্বশেষ নিউজ