সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও মরক্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার সকালে তিনি প্রথমে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বিদেশে পূর্বনির্ধারিত সরকারি কর্মসূচির অংশ হিসেবেই এই সফর করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। যুক্তরাষ্ট্র সফর শেষে তিনি মরক্কো সফরে যাবেন।
মরক্কোয় আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য ‘সেকেন্ড মিনিস্টেরিয়াল কনফারেন্স অন পিসকিপিং’-এ অংশ নেবেন তিনি। তিন দিনব্যাপী এ সম্মেলনে বৈশ্বিক শান্তিরক্ষা সহযোগিতা জোরদার, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।
সফর শেষে আগামী ২২ মে দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর।

