ইসরায়েলের সবচেয়ে বড় ভরসা ভারত: নেতানিয়াহু

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

ভারত ও ইসরায়েলের মধ্যকার কূটনৈতিক ও কৌশলগত গভীর সম্পর্কের বিষয়টি আবারও সামনে এনেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার এক অনুষ্ঠানে তিনি ভারতকে ইসরায়েলের অন্যতম বড় ভরসার জায়গা হিসেবে অভিহিত করেছেন।

অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, বিশ্বজুড়ে ইসরায়েল যখন নানাভাবে বৈধতা সংকটের মুখে পড়ছে, তখন ভারতের কাছ থেকে তারা পাচ্ছে ‘অবিশ্বাস্য ভালোবাসা’। তিনি বলেন, “ভারত নামক এক বিশাল শক্তির সঙ্গে আমাদের একটি অনন্য সম্পর্ক রয়েছে। বিশ্বের অনেক জায়গায় আমরা বৈধতা হরণের মুখোমুখি হই, কিন্তু ভারতে নয়। সেখানে ইসরায়েলের জন্য সত্যিই অসাধারণ ভালোবাসা রয়েছে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে তার জনপ্রিয়তা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ভারতের নাগরিকদের কাছ থেকে তিনি সবচেয়ে বেশি সমর্থন ও ভালোবাসা পান।

দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যকার ব্যক্তিগত ঘনিষ্ঠতাও এই কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসরায়েল সফরের কথা স্মরণ করে নেতানিয়াহু জানান, ব্যক্তিগতভাবেও তিনি ভারতের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। সেসময় ইসরায়েলি পার্লামেন্টে মোদিকে ‘স্পিকার অব দ্য নেসেট মেডেল’ প্রদান করা হয়, যা দেশটির সর্বোচ্চ সংসদীয় সম্মাননা।

পর্যবেক্ষকরা মনে করছেন, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে নেতানিয়াহুর এই মন্তব্য ভারত ও ইসরায়েলের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের গভীরতারই প্রতিফলন। নিয়মিত উচ্চপর্যায়ের সফর এবং সাম্প্রতিক ইতিবাচক মন্তব্য দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে।

সর্বশেষ নিউজ