বেনজীর আহমেদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ। ইন্টারপোলের সহায়তায় এ গ্রেপ্তার সম্পন্ন হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, দুবাই সিটি পুলিশ বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে ১২ জুন পাঠানো একটি চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তার প্রক্রিয়ায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল সহায়তা করেছে।

বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলা দায়ের করে। সেই মামলার সূত্র ধরেই তার বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের আইজিপি ছিলেন। ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যান তিনি।

জাতীয় সংসদে বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

 

 

সর্বশেষ নিউজ