জুলাই বিপ্লব নিয়ে কটাক্ষ: অভিনেত্রী শাওন-মাহিয়া মাহীসহ ৬ জনের বিরুদ্ধে ইবি থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

জুলাই বিপ্লবের স্মৃতিস্তম্ভ অবমাননা এবং বিপ্লব নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এস এম সুইট রোববার (৫ জুলাই) এই অভিযোগ দায়ের করেন।

জুলাই বিপ্লব নিয়ে বির্তকিত কর্মকাণ্ড

অভিযোগে বলা হয়েছে, ১ হাজার ৪০০ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লবকে নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ব্যক্তি অবমাননাকর কর্মকাণ্ড ও মন্তব্য করেছেন। শান্তা ফারজানা নামক এক ব্যক্তি স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপের ভিডিও প্রকাশ করায় জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। বাদী এস এম সুইট দাবি করেন, বিপ্লব ও শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে এই ধৃষ্টতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অভিযোগে যাদের নাম রয়েছে

অভিযোগ পত্রে মোট ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে:

  • মেহের আফরোজ শাওন: জুলাই বিপ্লবকে পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে আখ্যা দেওয়ার অভিযোগ।

  • মাহিয়া মাহী: জুলাই বিপ্লবকে অভিনয় ও অংশগ্রহণকারীদের নিয়ে কটাক্ষ করার অভিযোগ।

  • শান্তা ফারজানা: স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপের ভিডিও প্রকাশের অভিযোগ।

  • আনিস আলমগীর, সোমা ইসলাম ও মোমিন মেহেদী: সাম্প্রতিক বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে বিপ্লবের চেতনা ক্ষুণ্ন করার অভিযোগ।

আইনি পদক্ষেপের দাবি

অভিযোগ দাখিলের পর এস এম সুইট বলেন, “জুলাই বিপ্লব হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত একটি ঐতিহাসিক অধ্যায়। এর সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে কটাক্ষ করা দেশদ্রোহিতার সামিল। প্রশাসনকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।” এ বিষয়ে ইবি থানার ওসি মাসুদ রানা জানান, অভিযোগপত্র পাওয়ার বিষয়টি তিনি অবগত আছেন এবং যথাযথ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ নিউজ