বিএনপি নেতা খোকনকে আটকের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ডাকসুর সাবেক জিএস ও বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকনকে গোয়েন্দা পুলিশ আটক করার অভিযোগ উঠেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে আটক করেছে।

বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বুধবার দিবাগত রাতে (রাত ২টায়) রাজধানীর সিপাহীবাগের নবীনবাগ ক্যান্ট রেস্টুরেন্টের বিল্ডিংয়ে তার ভাইয়ের বাসা থেকে তাকে আটক করা হয়েছে।
এদিন রাত আড়াইটায় খোকনের সহধর্মিনী বিএনপি নেত্রী শিরিন সুলতানা তা জানিয়েছেন।’

তবে খোকনকে কী অভিযোগে আটক করা হয়েছে বা কোথায় রাখা হয়েছে সে বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে এখনো কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে রাজধানীতে ধরপাকড় শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী এমন অভিযোগ দলটির। সিনিয়র নেতারা বলছেন, তারা কর্মসূচি দিলেই গণগ্রেপ্তার চালানো হয়।

খায়রুল কবির খোকন ২০০৫ সালে নরসিংদী-১ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন। বর্তমানে তিনি বিএনপির যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
তার স্ত্রী শিরিন সুলতানা বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক।
(এইদিনএইসময/২৬অক্টোবর/জেএস)

সর্বশেষ নিউজ