রাষ্ট্রসংস্কার নিয়ে অস্পষ্টতা দূর করতে হবে: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, রাষ্ট্রসংস্কার নিয়ে অস্পষ্টতা দূর করতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরিষ্কার ও কার্যকর আলোচনা প্রয়োজন।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজিত বৈঠকটি গুরুত্বপূর্ণ। সেখানে সংস্কার কার্যক্রমের অগ্রগতি, রোডম্যাপ এবং বিদ্যমান জটিলতা নিয়ে খোলামেলা আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করা দরকার।”

তিনি আরও বলেন, বর্তমান সরকার কেবল একটি নির্বাচন আয়োজনকারী সরকার নয়, বরং এটি হাজারো মানুষের আত্মত্যাগের ভিত্তিতে গঠিত একটি সরকার, যার প্রধান দায়িত্ব রাষ্ট্রকে আমূল সংস্কারের মাধ্যমে স্বৈরশাসনের হাত থেকে মুক্ত করা।

চরমোনাই পীর উল্লেখ করেন, সরকার গঠনের প্রায় ১০ মাস পার হলেও দৃশ্যমান ও সুসংহত সংস্কার কার্যক্রম চোখে পড়ছে না। বিশেষ করে নির্বাচনব্যবস্থা, সংসদীয় আসন পুনর্বিন্যাস, ও নির্বাচন কমিশনের গঠনসহ মৌলিক বিষয়গুলোতে এখনো রাজনৈতিক ঐকমত্য সৃষ্টি হয়নি। এর ফলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের হতাশা ও বিভ্রান্তি তৈরি হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, সোমবারের বৈঠকে রাষ্ট্রসংস্কার নিয়ে একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হবে, যা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতায় সহায়ক ভূমিকা রাখবে।

সর্বশেষ নিউজ