ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতির জরুরি সভা

ইউরোপ ব্যুরো
spot_img
spot_img

ইতালির ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি আয়োজনে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় স্থানীয় ঢাকা বিরিয়ানী হাউজের হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি  কুদ্দুস চৌধুরী।

সাধারণ সম্পাদক ফয়সাল আহামেদের পরিচালনা ও প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেন এবং সদস্য সচিব নেমাল চৌধুরীর উপস্থিতিতে সভায় সকলে নিজে নিজেদের পরিচয় তুলে ধরেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

সভায় আলোচনা শেষে সকলের মতামতেরভিত্তিতে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তসমূহ হলো-

১) দ্রুততম সময়ের মধ্যে সকল সদস্যদের নাম -ঠিকানা প্রকাশ।

২) ইতোমধ্যে যে ফান্ড সৃষ্টি হয়েছে- এইটি আরও গতিশীল ও শক্তিশালী করার জন্য পরিকল্পনার চূড়ান্ত করা। ফান্ডের অর্থ ঐহ্যিকভিত্তিতে গ্রহণ করা হবে, কোন চাঁদা ধার্য করা হবে না।

৩) আগামী আগস্ট মাসের মধ্যে ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি-ইতালির সকল সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিশাল পরিসরে সমুদ্র ভ্রমণের আয়োজন করা।

সবশেষে সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি কুদ্দুস চৌধুরী সভা শেষ করেন।

(এইদিনএইসময়/২৪জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ