ইতালিতে ভৈরব পরিষদ ভেনিসের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ইউরোপ ব্যুরো
spot_img
spot_img

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরববাসীকে সুসংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থান কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভা বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে গঠিত ভৈরব পরিষদ ভেনিসের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় একটি রেস্টুরেন্টে ব্যবসায়ী শহিদুল হকের সভাপতিত্বে কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনার মধ্যদিয়ে নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা মোবারক হোসাইন ও প্রধান পৃষ্ঠপোষক রহমতুল্লাহ মাষ্টার কমিটি ঘোষণা করেন।

সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদকে সভাপতি ও সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল রাশিদ ভূইয়াকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়াও ১নং সম্মানিত সদস্য তোষণ খান, সিনিয়র সহ-সভাপতি মো. নুরুজ্জামান, সহ-সভাপতি রাজিবুল হাসান, অর্থ সম্পাদক আজিজুল হকসহ ১২৬ জন সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন।

এসময় তারা জানান, এই সংগঠনের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক পুনঃস্থাপনের পাশাপাশি নিজেদের নতুন করে এক ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করবে বলে জানান। এই সময় বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

(এইদিনএইসময়/৩০জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ