বৃক্ষ তোমার নাম কি?ফলে পরিচয় : রেজা কিবরিয়া ও নুর

বোরহান উদ্দিন ইউসুফ
spot_img
spot_img

প্রায় দশ বছর বিরোধী রাজনীতি কোণঠাসার পটভূমিতে কোটা আন্দোলনের সূত্রে জন্ম নেয়া গণ অধিকার পরিষদের নেতা নূর ডাকসুর ভিপি নির্বাচিত হওয়া জাতীয় রাজনীতিতে একটা বড় অর্জন।

আমার আপনার পছন্দ হোক বা না হোক ভিপি নূরসহ তার সহযোগীরাই গণ অধিকার পরিষদের কর্তৃত্ব রাখার নৈতিক অধিকার রাখে। ড. রেজা একজন বঞ্চিত ক্ষুব্ধ ও পরিচ্ছন্ন রাজনীতির দাবিদার। তাঁর রয়েছে বর্ণাঢ্য ক্যারিয়ার। রাজনীতিতে তিনি এখনো পরীক্ষিত নন- সময় মূল্যায়ন করবে।

ভিপি নূর ও রেজা কিবরিয়ার সাম্প্রতিক পাল্টা-পাল্টি বক্তব্য কৌতুহল সৃষ্টি করেছে। তবে একটা চমকপ্রদ মিল- উভয়ই উভয়কে সরকারের সাথে আঁতাত এর জন্য দোষারোপ করছে! এমনকি বড় অংকের আর্থিক সুবিধা বিষয়ক তথ্য দিলেন ড. রেজা; যদিও তিনি নিজেই এ কাজে সহায়তা করার কথা বলে প্যাচ আরো বাড়িয়ে দিলেন! কেউ কেউ আশঙ্কা করছে এরা কোন পাতানো ফাঁদে পড়ে আবোলতাবোল বকছে! জাতীয় নির্বাচনের পটভূমিতে বিএনপির অনঢ় অবস্থান সরকারকে নানামুখী কৌশল অবলম্বন করে উতরে যাবার চেষ্টা অমূলক নয়।

তবে আদর্শিক রাজনীতির দাবিদার ভিপি নূর ও ড. রেজা’র যদি গন্তব্য একমূখীই হয়- তবে বিভ্রান্তির কথা বা পরিস্থিতি ঘোলাটে করার কথা নয়। সন্দেহ কিছু থেকেই যায়। যদিও রাজনৈতিক অংক ও কৌশল স্থায়ী চরিত্র বিনির্মানে গুরুত্বপূর্ণ। দেখা যাক আসলে তাঁরা কোন পথে অগ্রসর হচ্ছে। বলতে হয় বৃক্ষ তোমার নাম- হবে ফলে পরিচয়..

সর্বশেষ নিউজ