রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মনিরুজ্জামান তার ফেসবুক বন্ধুদের অতুল শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু কেন তিনি হঠাৎ সবাইকে শুভেচ্ছা জানান। তার ফেসবুক পোস্ট থেকেই জানুন বিস্তারিত-
‘২০ ১১ সালে কি মনে করে যেন ফেসবুকে এই একাউন্টটি খুলেছিলাম। পেরিয়ে গেছে এক যুগ। এরপর ২০১২ সালে পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া হিসেবে বদলি হওয়াতে ইউনিফর্ম পরিবর্তনজনিত কারণে একবার, ২০১৭ সালে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি হওয়ায় একবার এবং তারপর ২০২২ সালে ডিআইজি হিসেবে পদোন্নতি সূত্রে আরো একবার আমি আমার প্রোফাইল পিকচার চেন্জ করি।
গতকাল বদলি সূত্রে কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ হিসেবে বদলি হওয়াতে ইউনিফর্মও পরিবর্তিত হয়। সঙ্গত কারণেই জীবনে পঞ্চমবারের মত প্রোফাইল পিকচার পরিবর্তন করতে হল। চোখের জ্যোতি কমে যাবার জন্য চশমা নিতে হয়েছে,মাথার চুল কমে যাওয়ায় ক্যাপ পরেছি এই যা পার্থক্য, কিন্তু মানুষটা সে একইরকম আছি বলে মনে করি।
বিগত একযুগে আমার এই পাঁচটি প্রোফাইল পিকচারের সাথে আমার অনেক স্মৃতি রয়ে গেছে। সেইসব স্মৃতির সাথে জড়িত অনেকেই চিরতরে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি।
বিগত একযুগে আমি আমার অনেক স্মৃতি, ইভেন্ট, আনন্দ বেদনার অনুভূতি ব্যক্ত করার সুযোগ পেয়েছি। আবার একইভাবে ফেসবুক বন্ধুদের অনুভূতি, ঘটনাপ্রবাহ, তাদের যাপিতজীবনের হাজারো স্মৃতি জানতে পেরেছি ভার্চুয়াল এই প্লাটফর্মে। এই মাধ্যমেই অনেক জ্ঞানী গুণী ,উষ্ণ হৃদয়ের নানা শ্রেণি পেশা ও জাতিধর্মের মানুষের সংস্পর্শে আসার, তাদেরকে জানার এবং নিজেকে ব্যক্ত করার সুযোগ তৈরি হয়েছে আমার।
তাদের সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা, উষ্ণ অভিনন্দন আর নিরন্তর শুভকামনা। ভাল থাকুন আমার সব ফেসবুক বন্ধুরা, মঙ্গলালোকে উদ্ভাসিত হোক তাদের চারপাশ।”
(এইদিনএইসময়/২৭জুন/এলএ)

