পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সোমবার বৈঠক প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, পুলিশের ১২৭ জন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সোমবার (১৭ মার্চ) বিশেষ বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেবেন তিনি।

রোববার (১৬ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সিনিয়র সহকারি প্রেস সেক্রেটারি ফয়েজ আহম্মদ।

সর্বশেষ নিউজ