মেলান্দহে এখনো আওয়ামী লীগের নেতারা এলাকায় অপতৎপরতা চালিয়ে যাচ্ছে

জামালপুর প্রতিনিধি
spot_img
spot_img

জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নে এখনো আওয়ামী লীগের নেতারা-কর্মীরা এলাকায় অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।

এমন অভিযোগ উঠেছে ঘোষেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, ঘোষেরপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আলতাফুর রহমান (এন্দা আকন্দ) এর বিরুদ্ধে । তারা প্রতিনিয়ত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

তারা আওয়ামী লীগের আমলে যেমন এলাকায় বিভিন্ন অপকর্ম করেছে তেমনি ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের পরেও তারা বিভিন্ন অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।

একাধিক সূত্র জানায়, মেহেদী হাসান উজ্জ্বল তার নিজ গ্রাম ছবিলাপুর থেকে শুরু করে ইউনিয়নের সব জায়গায় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে অন্যায় অপকর্ম করেছে এবং এখনো করে যাচ্ছে। আফতাফুর রহমান এন্দার নামে নারী কেলেঙ্কারিসহ রয়েছে নানা অভিযোগ।

এ বিষয়ে জানতে আলতাফুর রহমান এন্দার মোবাইলে একাধিক বার কল দিলেও পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে ঘোষেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি

সর্বশেষ নিউজ