জব্দ করা ব্যাংক হিসাব থেকে টাকা তুলে নিয়ে গেছে সাবেক এমপি ডা. এইচবিএম ইকবাল

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

জব্দ করা ব্যাংক হিসাব থেকে টাকা তুলেছে আওয়ামী লীগের সাবেক অবৈধ সংসদ সদস্য এইচ বি এম ইকবাল। আর তাকে অর্থ উত্তোলনের এই সুযোগ করে দিয়েছে তারই মালিকানাধীন প্রিমিয়ার ব্যাংক। সে প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ১৯৯৯ সাল থেকে ব্যাংকের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করে আসছিল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সে ব্যাংকের চেয়ারম্যানের পদ ছেড়ে দেয়। তবে ব্যাংকটি এখনো তার নিয়ন্ত্রণে রয়েছে। ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান তার ছেলে ইমরান ইকবাল।

জানা যায়, গত বছরের নভেম্বরে এইচ বি এম ইকবাল, তার দুই স্ত্রী ও সন্তান এবং তাঁদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ। এরপরও এইচ বি এম ইকবাল তাঁর নামে থাকা ব্যাংক হিসাব থেকে ১ কোটি ১১ লাখ টাকা ও ৩০ হাজার মার্কিন ডলার উত্তোলন করে। এটি বিএফআইইউর নজরে আসার পর ব্যাংকটির কাছে এ বিষয়ে জানতে চেয়েও কোনো সদুত্তর পাওয়া যায়নি

সর্বশেষ নিউজ